About 2020 - 2023 Mr Forhad






    আসসালামুআলাইকুম 🥰 আশকরি সকলেই ভালো রয়েছেন ইনশাআল্লাহ আমিও খুব ভালো রয়েছি আমার ছোট্ট অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি অনলাইনে সর্বপ্রথম আসি আমার নিজের ফোন দিয়ে ২০২০ সালে তখন আমার কাছে একটা বাটন আইটেল মোবাইল ফোন ছিলো যেটা আমি কিনেছিলাম ২০১৮ সালে তো এই ফোন দিয়ে যখন জানতে পারলাম অপেরা মিনি ব্যবহার করা যায় তখন ১০ টাকা দিয়ে একটা এমবি কার্ড কিনলাম আর চেষ্টা করতে থাকলাম কিভাবে অপেরা মিনি চালাবো অনেক কষ্টে অপেরা মিনি ডাউনলোড করি৷ এর পর ফেসবুক আইডি খুলি ( জাভা মোবাইল ফ্যামিলি) নামের একটি Facebook গ্রুপে জয়েন হয় সেখানে দেখতাম অনেকেই জাভা ফোন দিয়ে ওয়েবসাইট তৈরি করে তখন আমারো মনে হলো আমারো যদি একটা সাইট থাকতো তাই চট করে Wapkiz থেকে একটা সাইট বানাই ফেললাম 😁 এর পর শুনলাম ওয়েবসাইট থেকে নাকি ইনকাম করা যায় তারপর wap4dollar নামের অ্যাড সাইটে বসালা ( তখন আমি সেই রকম কিছু বুজি নাহ সাইটের ডাউনলোড সাইট বানিয়ে শেখানে অন্য সাইট থেকে জাভা গেম ডাউনলোড করে আমার সাইট আপলোড করতাম 😁) তো যে অ্যাড নেটওয়ার্ক ব্যবহার শুরু করলাম শেখানে আমার প্রতিদিন ইনকাম হচ্ছিলে (১ পয়সা ২ পয়সা এই রকম 🌚) তারপর ভাবলাম এই ইনকাম দিয়ে আমার এমবি খরচ ও চলবে নাহ (নোট ঃ আমার ফোনে প্রতিদিন ২ এর মত যেতো ৭দিনে ২টাকার এমবি যেতো 🌚 সব চেয়ে বড় সমস্যা ছিলো বাসায় আমি সবার সামনে ফোন ব্যবহার করতে পারতাম নাহ 😫 পালাইয়া পালাইয়া ফোন চালাইতাম আব্বুর সামনে ফোন চালাইলে গ্রাম সহ লাঠি নিয়ে পিট্টাইতো 😫 কারন আমার আব্বু চাচ্ছিলো না আমি ফোন চালাই তাই পলাই পলাই চালাইতাম আর কত যে মাইর খাইছি নিজেও হিসাব করতে পারবো নাহ 🥴৷ এর পর ভাবলাম এই ভাবে চলবে নাহ ( এর মদ্ধে কয়েক জনের সাথে পরিচয় হয় অনলাইনে তার মদ্ধে একজন ওয়ার্ডপ্রেস এর কাজ জানতো) ৩ জন মিলে একটা ওয়ার্ডপ্রেস সাইট বানাই ৫০ টাকা পার্টনাস শেয়ারে আমাকেও নেই তারা 😁 এর পর সাইট বানাই আমি খালি পোস্ট করি ৩জন মিলে ২৬টা পোস্ট করি তার পর অ্যাডসেন্স অ্যাপ্লাই করি বাট গুগল মামা আপ্রুভ করে নাহ 😫 এক টানা ৬ বার রিজেক্ট করে বিভিন্ন বার বিভিন্ন সমস্যা দেখিয়ে 😑 এর পর সবাই ভাবলাম কাজ ছেরে দিবো একটা সাইটের পিছনে ৩ জন প্রাই ৩ মাস তাও কোনো ভালো ফলাফল নাই 😑😫 তার পর ৭ বার এর সময় অ্যাপ্রুভ হয় 😁 তখন সাইট টা সেল করি ৬ হাজার টাকা এবং ৩ জনে ভাগ করে নেই আমার পরে ২ হাজার এই টাকা বাসায় দেয়ার পর কিছুটা বিশ্বাস করে যে সত্যি অনলাইন থেকে ইনকাম করা যায়৷ তো তার পর ভাবি আমি একটা সাইট খুলবো ভাগের টাকা দিয়ে খুলে ফেললাম একটা সাইট xyz ডোমেইন এই সাইটে ৪০ টা পোস্ট লিখেও অ্যাডসেন্স পাই নাহ ( প্রাই ৮/৯ বার রিজেক্ট খাইছি 😫) তাই আমার এক অনলাইনে ফ্রেন্ড এর কাছে বিক্রি করে দেই সাইট টা ৭০০ টাকা তারপর ভাবছিলাম আর কাজ করবো নাহ কিন্তু একটা কোম্পানি তে দেখলাম ৫০০ টাকায় ১ জিবি হোস্টিং. Com দিচ্ছে তাই আবার ইচ্ছে জাগলো তাই নিয়েনিলাম 😁 এর পর জাভা ফোন দিয়েই ওয়ার্ডপ্রস সাইট খুললাম বাট একটা সমস্যায় পরে গেলাম আমার সাইট আমিই ঢুকতে পারি নাহ 😫 মহাবিপদ শুধু মাত্র রাত ১০ টার পর ঢুকা যেতো তো এখন কি করবো বুজতে পারছিলাম নাহ (তার মদ্ধে এক বড় ভাই এর সাথে কথা হয়) ভাইটির বাসা কুমিল্লা নাম Md Shakil Ahmed ভাই কে বলি ভাই এই এই সমস্যা তখন ভাই বললো তুমি চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি৷ আমি বললাম কি হেল্প করবেন তখন বললো তুমি পোস্ট লিখে আমাকে মেসেঞ্জারে দিবা আর আমি সেটা তোমার সাইটে করে দিবো এর পর আমি পোস্ট লিখি দিতে শুরু করলাম শাকিল ভাই পোস্ট গুলো আমার সাইটে করতে থাকলো ( এছাড়াও পোস্ট থাম্বেল + সাইট কাস্টমাইজেশন + গুগল সার্চ কন্সোল সব শাকিল ভাই করে দেই) এর পর সাইটে টোটাল ১৬টা পোস্ট হয় ( এখানেও সমস্যা ছিলো,, ফোন চালাইতাম পালাইয়া পালাইয়া 😫) তো তারপর শাকিল ভাই কে বললাম সাইটে অ্যাডসেন্স অ্যাপ্লাই করবো তারপর এলাকার একজনের ফোন দিয়ে অ্যাডসেন্স অ্যাপ্লাই করি আলহামদুলিল্লাহ ২দিনের ভিতরে অ্যাডসেন্স পেয়ে যায় 🥰 এর পর সাইট সেল করি ৮ হাজার টাকা এবং বাসায় বলার পর কিছুটা উৎসাহ পাই 😑 তার পর সেই টাকা দিয়ে একটা ফোন কিনি এন্ড্রয়েড তার পর আবার সাইট বানাই এর মাজে আমার ফোন টা ঘরের ভিতর থেকে রাতে চুরি হয়ে যায় তখন ফোনটার বয়স ছিলো মাত্র ২৮দিন তাতেই ফোন চুরি হয়ে যায় 😫 এর তারপর আরো একটা অ্যাডসেন্স পাই সেটা বিক্রি করে আবার ফোন কিনি 😁 বাসা থেকে সাপোর্ট ছিলো যার কারনে শান্তি মত কাজ করতে পারছিলাম তো এর পর আলহামদুলিল্লাহ প্রতি মাসেই ১ হলেও অ্যাডসেন্স পাই ( যদিও এখন পর্যন্ত পার্সোনাল সাইট নাই আমার 🌚) অ্যাডসেন্স পাইলেই সেল করে দেই কারন বাসায় টাকা দেয়া লাগে 😶 তো এই ভাবে টাকা জমাতে জমাতে মোটামুটি একটা পরিমাণ হয় যেটা দিয়ে কয়েকদিন আগে কম্পিউটার সেটআপ করি আলহামদুলিল্লাহ 🥰 সংখিপ্তেঃ না খেয়ে টাকা জমিয়ে মুরগি কিনি এর পর মুরগি বিক্রি করে ছাগল কিনি এর পর ছাগল বিক্রি করে বাটন ফোন এর পর এন্ড্রয়েড এর পর কম্পিউটার 😁৷ সব হচ্ছে নিজের চেষ্টা যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যয় সেই কাজ হতে ভালো ফলাফল আসবেই আপনাকে ধর্য ধারন আর কাজে লেগে থাকতে হবে৷ চেষ্টা করবেন সুফলতা আসবে 😍🤩 (২০২০ - ২০২২)

Comments

Popular posts from this blog

Temp mail